জরুরি প্রয়োজনে রোগীর জীবন বাঁচাতে অবিলম্বে যোগাযোগ করুন
কোনো মধ্যস্থতাকারী ছাড়া প্রযুক্তি ও সহমর্মিতার দ্রুততম সমন্বয়
রোগীর স্বজনরা হাসপাতালের নাম, ব্লাড গ্রুপ ও এলাকা উল্লেখ করে আবেদন জমা দেন।
সিস্টেম তাৎক্ষণিকভাবে একই এলাকা ও গ্রুপের প্রস্তুত (Available) ডোনারদের চিহ্নিত করে।
ডোনারের কাছে তাৎক্ষণিক ইমেইল ও নোটিফিকেশন যায়। ডোনার এক ক্লিকেই "রাজি" হতে পারেন।
সফল রক্তদানের পর ডোনারের শরীর সুস্থ রাখতে ৪ মাস কোনো নতুন কল যাবে না। ৪ মাস পর তিনি স্বয়ংক্রিয়ভাবে প্রস্তুত হবেন।
মেরিন কমিউনিটির বিভিন্ন কল্যানমূলক কাজের জন্য মেরিনারদের নিয়ে গঠিত এই ভলান্টিয়ার টিম। যারা অতীতে কাজ করেছেন কিংবা ভবিষ্যতে মেরিন ও সাধারণ মানুষের কল্যানে নানামুখী মানবসেবায় যুক্ত থাকতে আন্তরিকভাবে আগ্রহী — তাঁদের সকলের জন্য এই প্ল্যাটফর্ম উন্মুক্ত।
আপনার দক্ষতা ও সময় দিয়ে আর্তমানবতার সেবায় শামিল হোন।
ভলান্টিয়ার ফরম পূরণ করুন